সমুদ্র দেখে এলাম | I saw the sea

সমুদ্র দেখে এলাম | I saw the sea
সমুদ্র দেখে এলাম | I saw the sea

স্কুলে গরমের ছুটি পড়েছে। দিদিরও মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তাই কেবলই মনে হচ্ছিল কোথাও একটু ঘুরে আসি। হঠাৎ মামার টেলিফোন এল দীঘা বেড়াতে যাবে এবং দিদিকে ও আমাকে নিয়ে যাবে। খবরটা শুনে আমি আনন্দে লাফিয়ে উঠলাম। এর আগে আমি কোনােদিন দুরে কোথাও বেড়াতে যাইনি, তাই একটু ভয়ও করছিল। কিন্তু তার চেয়ে আনন্দটাই বেশি হচ্ছিল। যাই হােক, বেড়াতে যাওয়ার দিন এসে গেল। দিনটা ছিল শনিবার। সকাল সকাল চান খাওয়া সেরে নিলাম। ১১টা ৪৫ মিনিটে শেওড়াফুলিতে ট্রেন। মা আমাদের ট্রেনে তুলে দিতে এল। মামা, মামিমণি, মামাতাে বােন রিঙ্কি, আমি ও দিদি ট্রেনে চাপলাম। পৌনে ১টা নাগাদ আমরা হাওড়াতে পৌঁছলাম, তারপর ২টার সময়ে দীঘা যাবার বাসে চড়লাম, পৌঁছলাম পৌঁনে ছটা। প্রথমে পৌঁছেই মামা একটি হােটেল ঠিক করল, নাম 'সূর্যোমান'। হােটেলে পৌঁছে আমরা জামাকাপড় ছেড়ে পরিষ্কার হয়ে নিলাম। তারপর জলখাবার খেয়ে সমুদ্র দেখতে গেলাম। সমুদ্রের ধারে গিয়ে অবাক চোখে তাকিয়ে থাকলাম। এত বিশাল জলরাশি এর আগে কখনও দেখিনি। চাঁদের আলাে পড়ে আরাে সুন্দর লাগছিল। আমরা অনেকক্ষণ সমুদ্রের তীরে বসে রইলাম। দশটা বেজে গেল। মামা বলল, 'চল এবারে হােটেলে ফিরে যাই'। হােটেলে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন ভাের সাড়ে পাঁচটায় আমরা সমুদ্র তীরে গেলাম। দেখলাম অনেক লােকজন রয়েছে। আমরা সবাই জলে নামলাম। প্রায় আটটা পর্যন্ত সমুদ্রের ঢেউ উপভােগ করলাম। তারপর হােটেলে ফিরে জলখাবার খেলাম। বেলায় চান করব বলে আমরা সমুদ্রের ধারে গেলাম, কিন্তু গিয়ে শুনলাম এখানে একটা বিপদ ঘটে গেছে। তাই সবাইকে নামতে বারণ করছে। আমরা খানিকটা এগিয়ে গিয়ে অন্য একটি জায়গায় চান করলাম। বিকাল বেলায় আমরা নিউ দীঘায় বেড়াতে গেলাম। ওখানে অমরাবতী পার্কে কিছুক্ষণ কাটালাম। তাপর ফিরে এসে আবার সমুদ্রের ধারে বসলাম। পরদিন আবার সকালবেলায় সমুদ্রে গেলাম। ওখানে ঘােড়ায় চড়লাম। সেদিন সকাল বেলাতেই সমুদ্রে চান করে নিলাম। সকাল সকাল খেয়ে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার কথায় মনটা খুব খারাপ হয়ে গেল। ১২টা নাগাদ আমরা বাসে চাপলাম। যথা সময়ে হাওড়া পোঁছলাম, তারপর শেওড়াফুলি। শেওড়াফুলি স্টেশনে নেমে মন খুব খারাপ হয়ে গেল। স্টেশন থেকে মায়ের সাথে বাড়ি ফিরে এলাম।

Comments