আমার মায়াপুর ও নবদ্বীপ ভ্রমণ | My trip to Mayapur and Navadwip

আমার মায়াপুর ও নবদ্বীপ ভ্রমণ | My trip to Mayapur and Navadwip
আমার মায়াপুর ও নবদ্বীপ ভ্রমণ | My trip to Mayapur and Navadwip


বেড়িয়ে এলাম মায়াপুর ও নবদ্বীপ। আমি একদিন সন্ধ্যাবেলা পড়তে গিয়েছিলাম অঙ্কর মাষ্টার মশাইয়ের কাছে।মাষ্টারমশাই বললেন, “আজ অঙ্ক করাব না। কারণ আজ বেড়াতে কোথায় যাব তার মিটিং হবে।' সবাই অনেক জায়গার নাম বলল। কিন্তু আমি বললাম, 'স্যার, মায়াপুর ও নবদ্বীপ যাওয়া হােক।' মাষ্টারমশাই বললেন, ‘অভিষেক ঠিক বলেছে।' ঠিক হল ২৫শে এপ্রিল যাওয়া হবে। আমি পড়ে এসে মাকে ও বাবাকে বললাম। মা ও বাবার মনে খুব আনন্দ হল। মায়ের খুব ইচ্ছা মায়াপুর যাবে। রােজ মা বলে, আমি শুনতাম। সেই শুনে আমি মাষ্টারমশাইকে বলেছিলাম। বেরিয়ে পড়লাম সােমবার ভাের পাঁচটা নাগাদ। আমরা বাসে করে সবাইয়ের মা ও বাবা মিলে গিয়েছিলাম। বাস ছাড়ল উদয়ন সিনেমার কাছ থেকে। সবাইয়ের মনে খুব আনন্দ। বাস যাচ্ছে। যেতে যেতে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম মায়াপুর। তখন বেলা ১টা বাজে। নেমে পড়লাম বাস থেকে। কী সুন্দর মন্দির! দেখে আমার খুব ভালাে লাগল। প্রথমে মায়াপুরের ইসকনের মন্দির দেখলাম। ফটো তুললাম। কী সুন্দর দৃশ্য। মায়াপুর মন্দিরে খাওয়ার ব্যবস্থা ছিল। সবাই মিলে লাইন দিয়ে খেতে বসলাম। কী সুন্দর ঠাকুরের প্রসাদ। প্রথমে ভাত, ডাল, বাঁধাকপি, চাটনি খেয়ে আমরা ঠাকুরের পূজা দিলাম। ঠিক ৩টে নাগাদ নবদ্বীপ যাব বলে বেরিয়ে পড়লাম। নবদ্বীপ ১ ঘণ্টার পথ। বাস এসে নবদ্বীপে দাঁড়াল। সবাই মিলে শ্রী চৈতন্য দেবের মন্দিরে গেলাম। মহাপ্রভু সেখানে জন্মগ্রহণ করেছিলেন। সব সময় মন্দিরে কীর্তন গান হচ্ছে। একটু ঘুরলাম। এবার ফেরা। ৬টার সময় বাস ছাড়ল। আমার খুব সুন্দর লেগেছে মায়াপুর ও নবদ্বীপ। মা কিছু কেনাকাটা করেছে। বাস রাত ১২টায় উদয়ন সিনেমার ধারে এসে পৌঁছল। তখন সবাই ক্লান্ত, যে যার বাড়ির দিকে চলে গেল।

Comments